হোম

রিফান্ড নীতি

সর্বশেষ আপডেট: 2026-10-19

যখন রিফান্ড বা রিপ্লেসমেন্ট পাবেন

  • পেমেন্ট করার পরও ডেলিভারি না পেলে (২৪ ঘণ্টার মধ্যে) — সম্পূর্ণ রিফান্ড বা অর্ডার সম্পন্ন।
  • ডাউনলোড ফাইল নষ্ট, খোলা যায় না বা লাইসেন্স কী কাজ না করলে — রিপ্লেসমেন্ট, সমাধান না হলে রিফান্ড।
  • প্রোডাক্ট পেজে বর্ণনার সাথে উল্লেখযোগ্যভাবে না মিললে — ৭ দিনের মধ্যে জানালে রিফান্ড বিবেচনা করা হবে।
  • ভুলে একই প্রোডাক্ট দুইবার কিনলে (দুটি আলাদা পেমেন্ট) — একটির রিফান্ড।

যখন রিফান্ড প্রযোজ্য নয়

  • ফাইল ডাউনলোড বা লাইসেন্স কী ব্যবহার করার পর “মত বদলেছে” বা “দরকার নেই” — ডিজিটাল প্রোডাক্ট ফেরত দেওয়া যায় না বলে রিফান্ড হবে না।
  • ব্যবহারকারীর ডিভাইস বা সফটওয়্যার সামঞ্জস্যের সমস্যা, যা প্রোডাক্ট পেজে আগেই উল্লেখ ছিল।
  • লাইসেন্স শর্ত ভঙ্গ (শেয়ারিং, রিসেল) করলে।
  • সাবস্ক্রিপশনের মেয়াদ শুরু হয়ে গেলে অব্যবহৃত অংশের রিফান্ড হবে না।

কিভাবে অনুরোধ করবেন

  • অর্ডার আইডিসহ 01970-222573 (WhatsApp / ফোন) বা hello@metagendigital.com-এ যোগাযোগ করুন।
  • অনুমোদিত রিফান্ড ৩ কার্যদিবসের মধ্যে আপনার পেমেন্ট করা মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠানো হবে।

এই পেজ নিয়ে প্রশ্ন? ইমেইল করুন hello@metagendigital.com